রুবারু মিঃ ইন্ডিয়া মেগা মডেল কনটেস্ট ২০২০ এবং রুবারু মিস ইন্ডিয়া এলিট বিউটি কনটেস্ট ২০২০ সর্ব ভারতীয় স্তরের আয়োজন হতে চলেছে। রুবারু এটি একটি সর্ব ভারতীয় আয়োজন, সহযোগিতায় ‘আই গ্ল্যাম’ এই সংস্থার কাজ কেবলমাত্র সৌন্দর্য প্রতিযোগিতা য় সীমাবদ্ধ নয়। এই সংস্থা বিশেষ ভাবে নজর দেয় ছোট শিশু ও বাচ্চা মেয়েদের সুরক্ষা দানে। এই সৌন্দর্য প্রতিযোগিতা কেবল মাত্র নারী তে সীমাবদ্ধ নয়, পুরুষ প্রতিযোগীরা ও সমান ভাবে অংশগ্রহণ করতে পারবেন এবং নিজেদের সঠিক ভাবে প্রকাশ করার সুযোগ পাবেন। কলকাতা প্রেস ক্লাবে আই গ্ল্যাম সংস্হার পক্ষ থেকে উপিস্থিত সাংবাদিকদের জানালেন এটি হল মিঃ এবং মিস ইন্ডিয়ার কলকাতার প্রথম পর্ব। রুবারু আই গ্ল্যাম ইস্ট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মিস দেবযানী মিত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, রুবারু সময়ের সাথে সাথে সমাজের নানাবিধ গঠনমূলক কাজে নিজেদের নিয়োজিত করেছেন। মিঃ এবং মিস ইন্ডিয়া এই ব্র্যান্ড “সেভ গার্ল চাইল্ড” এর জন্য মন প্রাণ দিয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। আজকের দিনে ভারতবর্ষে র মত দেশে এটি একটি খুব ই বড় সমস্যা। এটি কোনো একটি রাজ্যের সমস্যা নয়, এটি সারা ভারতবর্ষ র সমস্যা। জানা গেল এই গার্ল চাইল্ড দের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং তাদের জন্য ব্যক্তিগত ও কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। রুবারু মিঃ এবং মিস ইন্ডিয়া এমন একটি প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে একদম নতুন রাও তাদের সমাজের কাছে বিশিস্ট মানুষের সামনে প্রতিভা দেখানোর সুযোগ অতি সহজেই পেয়ে যাবেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিস পারুল সেহগাল গুলাটি, মিস স্যাভি লোধি, ঋতু সালুজা, সোনা, তুহিনা পান্ডে, পাপড়ি ভৌমিক,শুভদীপ মিত্র, নেহা চোপড়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেষ পর্যায়ের রুবারু মিঃ ইন্ডিয়ার অডিশন হবে মুম্বাইতে আগামী বছর ২০২০এপ্রিল মাসে এবং রুবারু মিস ইন্ডিয়া শেষ পর্যায়ের অডিশন হবে মার্চ ২০২০ দিল্লি তে। মিস দেবযানী মিত্র জানালেন আগামী ১৬ই নভেম্বর সল্টলেকের গোল্ডেন টিউলিপ হোটেলে প্রথম পর্যায়ের মিঃ ইন্ডিয়া এবং মিস ইন্ডিয়ার বাছাই পর্বের অনুষ্ঠান হবে।










Be First to Comment