গোপাল দেবনাথ – টুইট করে বিশিস্ট অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন লিখেছেন “দেশের বর্তমান যুব সমাজ সাভারকরের ভারত মেনে নেবে না। এদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল ভারতের বিভিন্ন প্রদেশ সহ রাজ্যের বিভিন্ন এলাকা। আগুন জ্বলছে রাজ্যের বিভিন্ন জায়গায়।কোথাও ট্রেনের কামরায় আগুন আবার কোথাও বাসে আগুন, কোথাও আবার রেল অবরোধ, কোথাও রাস্তা আটকে অবরোধ দেখাচ্ছে বিক্ষোভকারীরা। সাধারণ মানুষ নানা জায়গায় আটকে পড়েছে,কোথাও বেড়াতে গিয়ে বা চিকিৎসা কাজে গিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারছে না। রাজ্য প্রশাসনের আদেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট পরিষেবা।
টুইট করে অপর্ণা সেন লিখেছেন, ‘রক্তাক্ত হচ্ছে দেশ৷ দেশের বিভিন্ন প্রান্তে যুবসমাজ প্রতিবাদে গর্জে উঠেছে। অপর্ণা সেন জানালেন ছাত্রদের আন্দোলনের পাশে আছি’।







Be First to Comment