গোবিন্দ চন্দ্র প্রামানিক : ঢাকা, ২৭ মে ২০২৩। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর উদ্যোগে রাজধানী ঢাকা সহ দেশের ৫৯ টি জেলা ও সকল উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঝাঁটা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তাগণ হিন্দু পরিবারে আগুন জ্বালানো, বিদ্বেষ সৃষ্টি করে নারী ও শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে নৃশংস ব্যবসা করার চেষ্টাকারী “মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশি কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট, নারী পক্ষ, মহিলা পরিষদ ও অভিযান” এর নিবন্ধন বাতিল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করার দাবী জানান।
উপস্থিত সকল জনসাধারণ ও বক্তারা তাদের বক্তব্যে বলেন যারা হিন্দু আইন পরিবর্তন করার চেষ্টা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা হিন্দু বিধি বিধানের দাঁড়ি কমা পরিবর্তন করতে দেবো না। এটা বাংলাদেশে বসবাসকারী সকল হিন্দুদের দাবী।
কৃতজ্ঞতা স্বীকার – উত্তম দেবনাথ।












Be First to Comment