নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫। বিশেষ সূত্রে জানা গেছে আগামী তিন চার মাসের মধ্যেই সম্ভবত মোহনবাগান ক্লাবের নির্বাচন হতে চলেছে । ইতিমধ্যেই ভোটের দামামা বাজতে শুরু করেছে। শাসক গোষ্ঠী ও বিরোধীদের মধ্যে তৎপরতা দেখা যাচ্ছে। দুই পক্ষই নির্বাচনী যুদ্ধে জেতার জন্য নানারকম কৌশল করতে ব্যস্ত। স্বাভাবিকভাবেই শাসক গোষ্ঠী এই নির্বাচনে অবশ্যই এগিয়ে আছে। সব সদস্যের কাছে মোহনবাগানের কর্মকাণ্ড কীভাবে বিন্যাস করা হয়েছে, তার একটা পূর্ণাঙ্গ মানচিত্র পৌঁছে দেওয়া হবে। আবার বিরোধী গোষ্ঠীরা বিভিন্ন জায়গায় গ্রুপ মিটিং করে প্রশাসনে ফিরে আসতে চাইছে। শাসক গোষ্ঠীর পক্ষে অবশ্যই সচিব দেবাশীষ দত্ত ক্লাবের সাফল্যকে হাতিয়ার করবেন। আবার বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু অবশ্যই লড়বেন।
গত ১৫ ফেব্রুয়ারি এক্সিকিউটিভ কমিটির সভা ছিল। সেই সভায় নির্বাচনের দিন ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু সচিব দেবাশীষ দত্ত হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেই সভা বাতিল করা হয়েছিল। আগামী শনিবার ২২ ফেব্রুয়ারি ঐ সভাটি হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।

More from GeneralMore posts in General »
- সেদিনের সোনাঝরা দিনগুলি প্রফুল্ল চন্দ্র সেন—“আরামবাগের গান্ধী” ও আমার ঠাকুরদা প্রফুল্ল কুমার রায়….।
- নতুন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর….।
- Election Commission Ropes in ‘Chhota Bheem’ to Drive Voter Awareness Ahead of West Bengal Elections….
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- Florence Marks World Forest Day with Inclusive Afforestation Drive Blending Mental Wellbeing and Environmental Care….
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।





Be First to Comment