নিউজ স্টারডম : কলকাতা, ৫ই অক্টোবর ২০২১ : প্রকৃতি বিষণ্ণ, বিমর্ষ। তাই প্রকৃতির সব সৃষ্টিই এখন তাঁর আগমনী। যত ফুল ফোটে, যত পাখি গায়, এই পৃথিবীর ধূসর আঙিনায় প্রতিটি গানে, প্রতিটি ফুলে, প্রতিটি বাতাসে তাঁর রাঙা ছাপ। তিনি আসছেন। জলে, স্থলে, আকাশে আহ্বান। প্রতিটি শস্যের বীজে তাঁর হাসি। বাংলায় যে কোনও কবিতায়, গানে, নাটকে, প্রতীকে তাঁর আনন্দ-বেদনা, তাঁর ভেসে যাওয়া। উৎসব আজ জাগ্রত দ্বারে। উৎসব তোমার-আমার, আপামর বাঙালির। বাংলা আমাদের সেই মা, সেই দেবী– যেখানে উৎসবে সর্বধর্মের মানুষের যোগাযোগ। বিভিন্ন সম্প্রদায়ের মধ্য দিয়েই আমরা মায়ের পুজো করে থাকি। আমরা যে দুর্গাকে দেখছি, সেটা হল প্রকৃতি। প্রকৃতিই হলেন দুর্গা। বাংলার সংস্কৃতি, ভাষা ও প্রকৃতি– মিলেমিশে গিয়েছে আমাদের উমায়। আর যারা প্রকৃতিকে ধ্বংস করছে, তারা অসুর। অসুরকে ধ্বংস করেই আমরা জাগ্রত করছি বাংলার মা-কে। বাংলাকে যদি আমরা মা বলে ধরি নিই, তবে সেই মা-কে জাগ্রত করছে মহালয়া। মহালায়র দিন, ৬ অক্টোবর, বুধবার এই মাতৃরূপেরই আরাধনা TV9 বাংলায়। TV9 বাংলার বিশেষ ১২০ মিনিটের অনুষ্ঠান— ‘তোমারই মাটির কন্যা’। সকাল ৭টা থেকে ৯টা।
তোমারই মাটির কন্যা-অন্য আগমনী…..।
More from EntertainmentMore posts in Entertainment »
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
- কলকাতায় এক্রোপলিশ মলে উচ্ছ্বাসে ফাটাফাটি ‘অ্যাসি’ প্রিমিয়ার….।
- “Fatafati!” — Kolkata Audience Left in Awe at Assi Premiere….
- মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬….।
- Murshidabad Heritage Festival 2026 Concludes, Celebrating the Region’s Rich Cultural Legacy….
- বেঙ্গল এক্সসেলেন্সি অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা অমিতাভ গাঙ্গুলি….।
More from T VMore posts in T V »












Be First to Comment