মোল্লা জসিমউদ্দিন : ৬ জুলাই ২০২১। মহারাষ্ট্র রাজ্যে ফের কি রাজনৈতিক সমীকরণ পাল্টাচ্ছে? কেন্দ্রীয় এজেন্সির চাপে কি বেকায়দায় শিবসেনা? এই ধরনের নানান অঙ্কে মশগুল মহারাষ্ট্র রাজ্যের রাজনীতি। সেনা – বিজেপি নেতাদের কথায় বন্ধুত্বের সুর। গতমাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বব ঠাকরের বৈঠকের পর রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে। শিবসেনার একদা কট্টর সমালোচক বিজেপি নেতা তথা মহারাষ্ট্র রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান – ” শিবসেনা আমাদের কোনদিনই শত্রু ছিল না। পরিস্থিতি বুঝে উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত জানানো হবে “। এই প্রশ্নের জবাবে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন – ” আমরা ভারত – পাকিস্তানের মত শত্রু নয়। আমির খান কিরণ রাও কে দেখুন। সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব আছে!” ইতিমধ্যেই জাতীয় কংগ্রেস জানিয়ে দিয়েছে – ‘আগামী বিধানসভার নির্বাচনে শিবসেনার সাথে জোটে যাবেনা তারা’। এই পরিস্থিতিতে শিবসেনা ও বিজেপি একে অপরের প্রতি নরম মনোভাব আগামী ভোটে জোটের ইংগিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
মহারাষ্ট্রে ফের কাছাকাছি শিবসেনা – বিজেপি?…..
More from GeneralMore posts in General »
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।






Be First to Comment