গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ এপ্রিল, ২০২৫। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার রবীন্দ্রসদনে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ নির্দেশিত এবং সেরাম প্রযোজিত তথ্যচিত্র ‘শতবর্ষের ইস্টবেঙ্গল’।
শতবর্ষে ইস্টবেঙ্গল’ শীর্ষক তথ্যচিত্রের জমকালো উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ওই অনুষ্ঠান উপলক্ষ্যে চাঁদের হাটের সাক্ষী রইল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন থেকে একাধিক ক্যাবিনেট মন্ত্রী, বিধায়করা তো ছিলেনই সাথে। সাংস্কৃতিক জগতের নক্ষত্ররা।
ছিলেন মোহনগান, মহামডান স্পোর্টিং ক্লাবের শীর্ষকর্তারাও। এদিনের অনুষ্ঠানে ছিলেন ডোনা গাঙ্গুলি, ঝুলন গোস্বামী সহ ক্লাবের এক ঝাঁক প্রাক্তন ফুটবলার। সিনিয়র ফুটবল দলের কোচ অস্কার ব্রুজোও বুঝে নেওয়ার চেষ্টা করলেন ক্লাবের সনাতনী ইতিহাসকে।
পরিচালক গৌতম ঘোষ ও সৃজিৎ মুখোপাধ্যায় কে অভিনন্দন জানান এবং সংবর্ধিত করেন মুখ্যমন্ত্রী। মহিলা ইস্টবেঙ্গল দলের আই ডব্লিউ এলে ভারতসেরার স্বীকৃতি হিসেবে মহিলা দলকে ৫০ লক্ষ টাকা ট্রফি সরকারি তরফে আর্থিক পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল সহ অন্যান্য ক্লাবের পাশে থাকার কথা জানালেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের পরামর্শ দিলেন ভালো দল করার জন্য।
এরপর তথ্যচিত্রটি সাধারণের উদ্দেশ্যে সম্প্রচারিত হ্য়। আগামীদিনে এই তথ্যচিত্রটি ইউটিউবে দেখা যাবে বলে জানালেন আয়োজকরা। এদিনের অনুষ্ঠানকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সর্বাঙ্গ সুন্দর রূপ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ এবং তথ্যচিত্রের প্রযোজক সেরাম এর সঞ্জীব আচার্য্য কে ধন্যবাদ জানান ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা।
‘মশাল’ একশো বছর পেরিয়ে….’শতবর্ষের ইস্টবেঙ্গল’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী…।

More from InternationalMore posts in International »
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের ফাউন্ড্রি শিল্পে চাপ সৃষ্টি করেছে, বেড়েছে খরচ ও লজিস্টিক সংকট….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া….।
- অ্যাডামাস ইউনিভার্সিটি বাংলার প্রথম কর্মসংযুক্ত ক্যাম্পাস ডিগ্রি চালু করল, উচ্চশিক্ষায় নতুন দিশা…।
- অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন…।
- “বিশ্ব স্বাস্থ্য দিবসে সিনি-র মাসিক স্বাস্থ্য আলোচনা সূচনা, অসংক্রামক রোগ ও ডুবে যাওয়ার সংকট নিয়ে পথনাট্য….।
More from SportMore posts in Sport »
- PNB teams up with Delhi Metro to offer complimentary early morning connectivity for PNB Soldierathon 2026…..
- ইস্টবেঙ্গল সাত গোলে মহামেডান স্পোর্টিংকে হারিয়ে জয়ের সরণিতে…।
- ইস্টবেঙ্গল ক্লাব “দীপক জ্যোতি” সম্মানে সম্মানিত করলো বিশিষ্টজনদের…।
- চ্যাম্পিয়নশিপ – ডিস্ট্রিক্ট ধুরন্ধর….।
- ইস্টবেঙ্গল ক্লাবে অ্যাথলেটিক্স সন্মানিত করা হল ক্রীড়া জগতের বিশিষ্টদের….।
- 46th PSPB Inter-Unit Golf Tournament Concludes in Kolkata with Stellar Performances….












Be First to Comment