গোপাল দেবনাথ : কলকাতা, ২ মে, ২০২৫। কড়াখবর পত্রিকার উদ্যোগে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবন এ আয়োজিত হল বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। আলোচ্য বিষয় ছিল “সংবাদপত্র কি সত্যিই স্বাধীন?” এ ছাড়াও ছিল আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান।
উপস্থিত বক্তারা সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে নানাদিক তুলে ধরেন। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন আত্মবোধানন্দজী মহারাজ। উদ্বোধনী সংগীতে রিমি দে পাত্র। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংশুক প্রামানিক।
বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখর সেনগুপ্ত। ডানকুনি প্রেস ক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দোপাধ্যায়, বিশিষ্ট সাংবাদিক শ্যামলেন্দু মিত্র, ডঃ অনিমেষ শাস্ত্রী, ভোলা সামুই, শিক্ষাবিদ ডঃ বিবেকানন্দ চক্রবর্তী, মলয় কুমার পাল, সাংবাদিক ও পরিবেশবিদ সোমেন্দ্রমোহন ঘোষ।
এদিনের অনুষ্ঠান মঞ্চে শহর কলকাতার বিশিষ্ট সাংবাদিকদের কলম সৈনিক সন্মাননা প্রদান করা হলো। সেইসাথে উত্তরীয় ও সার্টিফিকেট তুলে দেওয়া হল উপস্থিত সাংবাদিকদের।
সমগ্ৰ অনুষ্ঠানটি সুচারু ভাবে পরিচালনা করেন আয়োজক কড়া খবরের সম্পাদক কৃষ্ণ প্রসাদ পাত্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডঃ অভেদানন্দ পানিগ্রাহী।
বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।

More from GeneralMore posts in General »
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।
- IMD SPOTLIGHTS IHCL’S ESG+ FRAMEWORK ‘PAATHYA’; A CASE STUDY ON STRUCTURED SUSTAINABILITY….
- আদালতের রায়ে আর্থিক দুর্নীতি ও অন্যান্য যাবতীয় অভিযোগ থেকে অরদীপ চ্যাটার্জির সম্মানজনক ও নিঃশর্ত মুক্তি….।
- ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কেন্দ্রীয় দপ্তর কলকাতায় উদযাপন করল ৭৭তম প্রজাতন্ত্র দিবস….।






Be First to Comment