জয়দেব দেবনাথ : কলকাতা, ১৫ আগস্ট ২০২১। প্রতি বছরের মতো পায়েল পাল প্রোডাকশনের আয়োজনে দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে হয়ে গেল দেবীসম্মান ক্যালেন্ডারের জন্য ফোটো শুট। মূলত দেবী অর্থাৎ সমাজের মা, মা কোনো জাত পাত স্ত্রী পুরুষ কোনো বাধা মানে না। তাই সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষদের একইভাবে জায়গা দিতে রূপান্তরকামী এবং যৌন কর্মীদের জন্য এই এই স্মারক সম্মাননা। এই শুটের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন সুপার মডেল মাধবীলতা, অমৃতা মিত্র, অভিনেতা জয় ব্যানার্জি, মডেল পারমিতা এবং রূপান্তরকামী আইনজীবী সায়ন্তনী ঘোষ। বাহ্যিক পরিচ্ছদ অর্থাৎ পোশাকের ডিজাইনের দ্বায়িত্বে ছিলেন তসম বাই ও প্রমিত মুখার্জী। মাধবীলতা এদিন জানালেন, ‘এর আগে এরকম কাজ করিনি। নববর্ষের ক্যালেন্ডার শুট করেছি। কিন্তু এরকম একটা ক্যালেন্ডারের পার্ট হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।’ জয় ব্যানার্জি জানালেন,’কনসেপ্টটা খুবই ভালো। পুজোসংখ্যার ফটোশুট এর আগে করিনি। এরকম একটা ফটোশুটের পার্ট হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’ পারমিতা ব্যানার্জি এই দেবীসম্মান ক্যালেন্ডার শুট প্রসঙ্গে জানালেন, ‘দেবীসম্মান সিজন ২ এর ক্যালেন্ডার শুটে আসতে পেরে আমার খুবই আনন্দ হয়েছে। আমি আজ এখানে অতিথি মডেল হিসাবে এসেছি। খুবই ভালো লাগছে। এরকম শুট আরও হওয়া উচিৎ বলে আমার মনে হয়। কারণ পুরোটাই মহিলাদের নিয়ে হচ্ছে।’ মাধবীলতা এবং জয় ব্যানার্জী’র মেক আপ এর দ্বায়িত্বে ছিলেন বিভাস জানা, মডেল পারমিতা এবং সায়ন্তনী ঘোষের মেক আপ করে ছিলেন রোমি সেনগুপ্ত, ফোটোগ্রাফি করেছেন সোহম মুখার্জী ও তাঁর টিম।






বিশিষ্ট মডেলদের নিয়ে দেবীসম্মান ক্যালেন্ডারের ফোটো শুট…….।
More from EntertainmentMore posts in Entertainment »
- বাংলা নববর্ষের ক্যালেন্ডারে থিম উত্তম-সৌমিত্র, মঞ্চে গানে শ্রীকুমার চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, সিধু, পৌষালী বন্দোপাধ্যায় থেকে আরো অনেকে ….।
- Maestros Sougata Roy Chowdhary and Debajyoti Sanyal to perform at Heartfulness’s music cum meditation fest in Kolkata….
- গুরুশ্রদ্ধায় সুরের আরাধনা: উত্তম মঞ্চে প্রথম দিলীপ কুমার রায় স্মারক সঙ্গীত সন্ধ্যা…।
- Vichar Manch Honours Eminent Personalities from Diverse Fields; Usha Uthup Conferred with Lifetime Achievement Award….
- ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫ ‘ আয়োজিত হলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে….।
- সিনেমা প্রেমীদের অনুরোধে সিনেমা হলে ফেরত দি একাডেমি অফ ফাইন আর্টস…. !
More from SocialMore posts in Social »
- Election Commission of India Leads Accessibility Initiative with Desun Hospital to Empower Every Voter….
- Lupin Foundation Inaugurates Two NCD Corners in Karauli and Hindaun, Rajasthan….
- Honouring Strength and Resilience: Manipal Hospital Rangapani and Lions Club of Siliguri Ananyo Felicitate Women Survivors…
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….












Be First to Comment