গোপাল দেবনাথ – খুব বেশি শীত না পড়লেও প্রকৃতির নিয়মে শীতকাল চলে এসেছে। গাছের পাতা ঝরার সময় হয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই প্রভু যীশু খ্রিস্টের শুভ জন্মদিন অর্থাৎ মেরী ক্রিসমাস। ওই সময় সকলের মনটা একটু উরু উরু হয়ে যায়। পিঠে পুলির সাথে একটু সুস্বাদু কেক এর আস্বাদন পেলে মন্দ কি! আর যদি মনের মতো কেক এর আস্বাদন পেতে হয় তবে অবশ্যই যেতে হবে হুগলি নদীর তীরে বাবুঘাটের পাড়ে সুসজ্জিত ভাসমান হোটেল ফ্লোটেল এ। ওখানে পৌঁছতে পারলে আপনার মন ভালো হতে বাধ্য, অত্যন্ত মনোরম পরিবেশে। এখন শহরের নানা জায়গায় কেক মিক্সিং উৎসব চলছে আর এই কেক মিক্সিং উৎসবে এ সামিল হয়ে ছিল ফ্লোটেল কতৃপক্ষ। এই কেক মিক্সিং পর্ব টা ছিল দেখার মতো, নানা ধরনের ড্রাই ফ্রুট তার মধ্যে কাজু, কিসমিস নানা ধরণের বাদাম অন্যান্য দ্রব্য সামগ্রী ও নানা ধরণের হুইস্কি, রাম মেশানো পর্বে হাজির হয়েছিল টিনসেল টাউন এর সেলিব্রেটিরা। এদের মধ্যে ছিলেন সায়ন্তনী, ঋষিতা, রুমা, মিষ্টি, ইন্দ্রজিৎ, রণজয়, সায়ক, রাজদীপ, ফাহিম, সায়ন্ত ও সপ্তর্ষি। এই কেক মিক্সিং এ যোগদান করেন সংস্হার জেনারেল ম্যানেজার গুঞ্জন কুমার গুপ্তা, ম্যানেজার সৈকত বড়াল ও শেফ উত্তম ভট্টাচার্য। এই কেক মিক্সিং এর সাথে সাথে ক্রিসমাস কার্নিভাল এর আয়োজন করেছে ফ্লোটেল কতৃপক্ষ, আগামী ২৪-২৫-৩১ডিসেম্বর ও বছরের প্রথম দিন ১লা জানুয়ারিতে লাঞ্চ ও ডিনার পাওয়া যাবে বড়দের জন্য জনপ্রতি ১৩০০/-টাকা ও ছোটদের জন্য জন প্রতি ৯৯৯/-টাকা। নানা রকমের আমিষ ও নিরামিষের পদের আয়োজন থাকবে যে খেয়ে শেষ করা কঠিন হবে। উপরি পাওনা বড়দিনের কেক। এক বার স্বাদ নিতে পারেন ফ্লোটেল এর মেনুর!


















Be First to Comment