সায়ন দেবনাথ : কলকাতা, ২১ মে ২০২৫। অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে গত ১৮ মে রবিবার বাঙ্গুর কলকাকলি মুক্ত মঞ্চে আয়োজিত হলো ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ। অনুষ্ঠান মঞ্চে বেছে নেওয়া হলো বেঙ্গল কিং এন্ড কুইন।
সহায়তায় ওয়েস্ট বেঙ্গল আয়রন লিফটিং এসোসিয়েশন। এই বাংলার হাওড়া হুগলি নদীয়া আসানসোল বর্ধমান উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৭৫ জন প্রতিযোগী এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন।
আয়রন লিফটিং এ স্ট্রং ম্যান এর খেতাব জিতে নেন অমিত ভদ্র। টিম চ্যাম্পিয়ন হয় হালিশহরের ফিটনেস ওয়ার্ল্ড। সব বিভাগ মিলিয়ে বেঙ্গল কিং এর খেতাব জিতে নেয় সুকল্যান কুন্ডু। সব বিভাগ মিলিয়ে বেঙ্গল কুইন এর খেতাব অর্জন করে কুমারী আয়েশা রাজ। বডি বিল্ডিং বিভাগে কিং অফ বেঙ্গল খেতাব জিতে নেয় সৌমেন মুখার্জী।
ডান্স কুইন চ্যাম্পিয়নের খেতাব যুগ্মভাবে জিতে নেয় কুমারী বর্ষা বাগ ও মৌমি ঘোষ। অভিজ্ঞ বিচারক মণ্ডলীতে ছিলেন পার্থ চন্দ গৌরাঙ্গ চক্রবর্তী, অনির্বান নন্দী সোমনাথ সরকার সৌজন্য ধর এবং কিশোর দাস। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ মিহির নন্দী সৌরভ দে ও কার্তিক দোলুই।
অফিসিয়াল এর দায়িত্বে ছিল আমিশা রাজ অমর রাজ অঙ্কিত ও আয়েশা রাজ।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আয়োজক সংস্থা অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের কর্ণধার বলিউড অভিনেতা ও বডি বিল্ডার অশোকরাজ।
ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫…।

More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from SportMore posts in Sport »












Be First to Comment