বিশেষ প্রতিনিধি : হাওড়া/পশ্চিমবঙ্গ, ১৯ সেপ্টেম্বর, ২০২৫। – শিক্ষা সংস্থা ফিজিক্সওয়ালা (পি- ডাবলু) হাওড়ায় একটি নতুন পি – ডাবলু ইনফো সেন্টার চালু করেছে। শীঘ্রই একই এলাকায় একটি নতুন টেক-সক্ষম অফলাইন বিদ্যাপীঠ সেন্টার খোলার পরিকল্পনায় রয়েছে। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে নিজেদের কার্যক্রম আরও প্রসারিত করছে পি – ডাবলু। এই নতুন ইনফো সেন্টারটি লিলুয়ায় অবস্থিত এবং এটি সপ্তাহে সাতদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এখানে ছাত্রছাত্রীরা জি এবং নিটের মতো পরীক্ষার কাউন্সেলিং-এর জন্য আসতে পারবেন।
নতুন পি – ডাবলু ইনফো সেন্টারের ঠিকানা:
সত্যানারায়ণ গার্ডেন, ২৭৩ জি টি রোড, লিলুয়া পিএস বেলুড় (গ্রাউন্ড ফ্লোর), হাওড়া-৭১১২০৪
এই নতুন ইনফো সেন্টারটি বালি, বেলুড়, সালকিয়া, ডোমজুড়, বাকুলতলা, মন্দিরতলা, শিবপুর, বি গার্ডেন, সাঁত্রাগাছি, হাওড়া ময়দান, হিন্দমোটর, রিষড়া, উত্তরপাড়া প্রভৃতি এলাকায় শিক্ষা পরামর্শ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সংক্রান্ত প্রয়োজন মেটাতে সাহায্য করবে। এর ফলে ওইসব এলাকার ছাত্রছাত্রীদের দূরে যাতায়াতের প্রয়োজন কমবে।
পি-ডাবলু ইনফো সেন্টার হবে এক জায়গায় সবকিছুর সমাধান – ভর্তি, আর্থিক সাহায্য, পি – ডাবলু ব্যাচের জন্য রেজিস্ট্রেশন, পাশাপাশি কাউন্সেলিং ও সহায়তা পরিষেবা। ছাত্রছাত্রীরা এখানে সরাসরি এসে জি ও নিট প্রস্তুতি সংক্রান্ত ব্যক্তিগত কাউন্সেলিং পেতে পারবেন – যেমন পড়াশোনার পরিকল্পনা, পরীক্ষার কৌশল এবং বিস্তারিত কোর্স তথ্য।
ফিজিক্সওয়ালা (পি – ডাবলু)-এর বিদ্যাপীঠ-অফলাইনের সিইও অঙ্কিত গুপ্তা বলেন, “হাওড়ায় পি – ডাবলু ইনফো সেন্টার চালুর মাধ্যমে আমরা ওই অঞ্চলের ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত পরামর্শ ও কাউন্সেলিং-এর সুযোগ দিচ্ছি। এর ফলে পরিষেবা পেতে দূরে যেতে হবে না। ভবিষ্যতে আমরা ইনফো সেন্টারের সঙ্গে একটি বিদ্যাপীঠ সেন্টার চালু করব, যেখানে নিট ও জি টেস্ট প্রিপারেশন এবং ফাউন্ডেশন সম্পর্কিত কোর্স প্রদান করা হবে।”
সম্প্রতি ফিজিক্সওয়ালা ঘোষণা করেছে পি.ডাবলু.এন.এস.এ.টি (ফিজিক্সওয়ালা ন্যাশনাল স্কলারশিপ কাম অ্যাডমিশন টেস্ট) ২০২৫-এর চতুর্থ সংস্করণ। এটি একটি বৃত্তি পরীক্ষা, যার মাধ্যমে নিট – ইউজি এবং আইআইটি- জি পরীক্ষার্থীরা সহজে শিক্ষা ও পরামর্শ পাবে, তাদের আর্থিক অবস্থা যাই হোক না কেন। পি.ডাবলু.এন.এস.এ.টি ২০২৫ পরীক্ষা অনলাইন ও অফলাইন – উভয় মাধ্যমেই অনুষ্ঠিত হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে এবং এখন ক্লাস V থেকে XII-এর ছাত্রছাত্রী ও যাঁরা XII সম্পন্ন করেছেন তাঁদের জন্য খোলা হয়েছে। **অক্টোবর ১ থেকে ১৫, ২০২৫ পর্যন্ত অনলাইনে পরীক্ষা দেওয়া যাবে। অফলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে *অক্টোবর ৫ ও ১২, ২০২৫-এ, দেশের সমস্ত পি – ডাবলু বিদ্যাপীঠ ও পাঠশালা সেন্টারে। পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ২৫ অক্টোবর, ২০২৫ এ।
ফিজিক্সওয়ালা (পি – ডাবলু) হাওড়ায় জি ও নিট কাউন্সেলিং-এর জন্য ইনফো সেন্টার চালু হল….।

More from EducationMore posts in Education »
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- SPK Jain Futuristic Academy in association with Early Childhood Association (ECA) conducts awareness session on The Importance of Children’s Mental Health….
- CSR-Led Skill & Market Linkage Programme Empowers Hand Embroidery Artisans; Convocation Held in Kolkata…..
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- iLEAD successfully celebrated Republic Day…
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।











Be First to Comment