Press "Enter" to skip to content

প্রেস ক্লাব কলকাতার ৮১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২২ জুলাই, ২০২৫। প্রেস ক্লাব কলকাতার ৮১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই বিশেষ ম্যাচে প্রাক্তন ভারতীয় একাদশ ৩-২ গোলে প্রেস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে দীপেন্দু বিশ্বাস, আবিদ হোসেন, সঞ্জয় মাঝি গোল করেন।
ভারতীয় একাদশ দলে ছিলেন মানস ভট্টাচার্য, জগদীশ ঘোষ, অমিত ভদ্র, বিদেশ বসু, কবীর বোস, আলোক দাস, প্রশান্ত চক্রবর্তী, সুমিত মুখার্জী, অমিত দাস, কৃষ্ণেন্দু রায়, দেবাশিস পাল চৌধুরী প্রমুখ। এদিন বিকেলে ক্লাব তাঁবুতে এক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হল।

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.