সুকান্ত ঘোষ: মঙ্গলকোট, ৮ জুন, ২০২০। মৃত্যুর পাঁচদিন কেটে গেলেও এখনও অজানা সড়ক দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীর ঘাতক গাড়ি টি কে? গত বুধবার রাতে কাটোয়া বর্ধমান সড়কপথে মঙ্গলকোটের কৈচর বাজারে এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক পুলিশ কর্মীর । পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়ির কনস্টেবল পদে কর্মরত ছিলেন প্রদীপকুমার সিং ( ৪৭ ) ।কৈচর পুলিশ ফাঁড়ি থেকে কাটোয়া গামী সড়কপথে যাওয়ার পথে গত বুধবার রাতে গাড়ির ধাক্কায় মারা পড়েন এই পুলিশকর্মী। জমজমাট বাজারে কোন প্রত্যক্ষদর্শী নেই! ঘটনাস্থল থেকে অবশ্য কৈচর পুলিশ ফাঁড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির লুকিং গ্লাস উদ্ধার করেছে। তবে ঘাতক গাড়ির সন্ধান পায়নি। কৈচর পুলিশফাঁড়ি, ব্লক তৃনমূল অফিস, ব্যাংক, এটিএম সহ বেশ কয়েক জায়গায় সিসিটিভি রয়েছে বলে প্রকাশ। ওই সময়কালে কোন গাড়ি গুলি কাটোয়া – বর্ধমান সড়করুট, মাথরুণ – ক্ষীরগ্রাম সড়করুটে গিয়েছে, তা একটু খতিয়ে দেখলে ঘাতক গাড়ি সন্ধান মিলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মঙ্গলকোটের অজয় নদের বালিঘাট থেকে শয়ে শয়ে বালির গাড়ি যাতায়াত করে এই রুট গুলিতে। তাই বালির গাড়িতে মারা পড়েছে কিনা, তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিহারের বাসিন্দা প্রদীপ কুমার সিং বছর খানেক এসেছিলেন মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে। একজন পুলিশ কর্মী সড়কদুর্ঘটনায় মারা পড়লো অথচ ঘাতক গাড়ি কোনটা? তা জানেনা খোদ পুলিশই! যদিও জেলা পুলিশের তরফে সড়ক দুর্ঘটনায় জড়িত গাড়ির সন্ধান চলছে বলে জানা গেছে।
পুলিশ মৃত্যুতে ঘাতক গাড়ি অজানা কেন?
More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment