মোল্লা জসিমউদ্দিন : ৯ জুলাই ২০২১। গত ৮ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ রাজ্য সরকারের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করলো।এদিন পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলকোট থানা থেকে মোটরসাইকেল র্যালির সূচনা করেন আইসি পিন্টু মুখার্জি। সেইসাথে টোটো করে বিভিন্ন সড়কমোড়ে পথ নিরাপত্তা নিয়ে এলাকাবাসী সহ যানবাহন চালকদের সর্তকতা করেন তিনি। হেলমেট হীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। মঙ্গলকোটের নুতনহাট এলাকায় চারটি সড়কপথে চলে এই প্রচার কর্মসূচি। “সময়ের চেয়ে প্রাণ আগে, তাই তাড়াহুড়ো করে তীব্র গতিতে গাড়ি চালনা নয়” এই ধরনের প্রচার কর্মসূচিতে বক্তব্য রাখেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি। তিনি আরও বলেন – ” বিভিন্ন সড়কমোড়ে পুলিশের তরফে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তা আমরা অফিসে সর্বদা নজর রাখি।এছাড়া নিয়মিত অভিযান চলে পথ দুর্ঘটনা রোধে”। এলাকাবাসীদের দাবি- ‘৭ নং রাজ্য সড়কপথের দুধারে বালি-ধূলো জমা থাকে, যা সাইকেল – মোটরবাইক আরোহীদের ক্ষেত্রে প্রাণঘাতী। বিশেষত নুতনহাটের লোচনদাস সেতু থেকে মঙ্গলকোট বটতলা মোড় পর্যন্ত, দ্রুত সংস্কারের প্রয়োজন ‘।
পথনিরাপত্তা বর্ষপূর্তিতে মঙ্গলকোট থানা….।
More from GeneralMore posts in General »
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।






Be First to Comment