গোপাল দেবনাথ : ১লা জানুয়ারি, ২০২০ ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিধান শিশু উদ্যানে কুড়ি হাজারেরও বেশি দর্শনার্থীদের আগমন হল।
প্রতি বছর ২৫ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারী পযর্ন্ত বিধান শিশু উদ্যানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয়। এই উদ্যানের আলোচনার বিষয়বস্তু থাকে কোন্ দিন বেশি লোক আসেন? ২৫ ডিসেম্বর না ১লা জানুয়ারী। বিধান শিশু উদ্যানে আজ কুড়ি হাজারেরও বেশি মানুষের আগমন হল। বলা বাহুল্য, শিশুদের অন্যতম পছন্দের জায়গা এই বিধান শিশু উদ্যান। এই উদ্যানে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে নিজেদের পছন্দের খাবার বাড়ি থেকে এনে খাওয়া যায়। সকাল থেকে সন্ধ্যা হেসে খেলে বেড়ানো যায়। বাঁধা দেবার কেউ নেই। এই উদ্যান কে আরো আকর্ষণীয় করার জন্য নতুন নতুন খেলার সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে। বিরাট বিরাট হাতি জিরাফ,নতুন দোলনা,ঘূর্নি, স্লাইড আনা হয়েছে। গাছপালা লাইট দিয়ে সাজানো হয়েছে। এককথায় আরো আকর্ষনীয় উঠেছে বিধান শিশু উদ্যান। খুব শীঘ্রই স্থায়ীভাবে বসতে চলেছে বিভিন্ন মহাকাশযানের মডেল। এখানকার ছাত্র-ছাত্রীদের যেমন নিয়মিত খেলাধুলা,সাঁতার,নাচ,গান,আঁকা ইত্যাদি শেখার সুযোগ পায় তেমনি যারা মাঝে মাঝে আসবে তাদের জন্যও বিভিন্ন রকমের শিক্ষামূলক উপকরণ থাকবে। ইতিমধ্যেই চারটি উন্নতমানের টেলিস্কোপ কেনা হয়েছে এই উদ্যানের জন্য। অল্পকিছু দিনের মধ্যেই তা সাধারনের ব্যাবহারের জন্য খুলে দেওয়া হবে। এর পাশাপাশি থাকবে একটি অতি উচ্চমানের টেলিস্কোপ। যা গবেষণার কাজে সহায়ক হবে। এই সব কথা জানালেন সংস্থার সম্পাদক গৌতম তালুকদার। সবমিলিয়ে বছরের প্রথম দিনটি শিশু কিশোর ও তাদের পরিবার এই বিধান শিশু উদ্যানে খুবই আনন্দ ও মজা করে কাটালো বলে জানান উপস্থিত মানুষেরা।












Be First to Comment