পারিজাত মোল্লা : কলকাতা, ১ এপ্রিল, ২০০৬। বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ডাকে বুধবার নিজাম প্যালেসে অবস্থিত ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর দপ্তরের সামনে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে ১লা এপ্রিল ২০২৬ থেকে নতুন শ্রম কোডগুলির তড়িঘড়ি, একতরফা, অগণতান্ত্রিক ও অবৈধ প্রযোগের বিরুদ্ধে তীর প্রতিবাদ জানানো হয়, যা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহ (AIBEA সহ) এর সঙ্গে কোনো আলোচনাই ছাড়াই কার্যকর করা হয়েছে।
BPBEA-এর সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রনীল মিত্র জানান যে, ২০১৯-২০২০ সালে ২৯টি বিদ্যমান শ্রম আইন বাতিল করে তার পরিবর্তে ৪টি শ্রম কোড প্রণয়ন করা হয়েছে সম্পূর্ণ একতরফা ও অগণতান্ত্রিক পদ্ধতিতে, যা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে কেন্দ্রীয় সরকার। BPBEA- উপ: সাধারণ সম্পাদক এবং BPBCEA এর সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ মোঃ সাহাবুদ্দিন নতুন শ্রম কোডগুলির তীব্র বিরোধিতা ও নিন্দা জানান। তিনি বলেন, -‘সরকার ট্রেড ইউনিয়নগুলির মতামত উপেক্ষা করে কর্পোরেট, শিল্পপতি ও বিদেশি পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্যে তড়িঘড়ি নতুন শ্রম আইন চালু করেছে।
নতুন শ্রম আইনের বিরুদ্ধে ডেপুটি চিফ লেবার কমিশনার কে স্মারকলিপি বিপিবিইএর….।

More from GeneralMore posts in General »
- সেদিনের সোনাঝরা দিনগুলি প্রফুল্ল চন্দ্র সেন—“আরামবাগের গান্ধী” ও আমার ঠাকুরদা প্রফুল্ল কুমার রায়….।
- Election Commission Ropes in ‘Chhota Bheem’ to Drive Voter Awareness Ahead of West Bengal Elections….
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- Florence Marks World Forest Day with Inclusive Afforestation Drive Blending Mental Wellbeing and Environmental Care….
- কলকাতায় কেন্দ্রীয় শ্রম আইন বাতিলের দাবিতে বিপিবিসিইএর মহা সম্মেলন…।
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
More from InternationalMore posts in International »
- চৈত্র সংক্রান্তির চড়ক ও গাজন….।
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের ফাউন্ড্রি শিল্পে চাপ সৃষ্টি করেছে, বেড়েছে খরচ ও লজিস্টিক সংকট….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া….।
- অ্যাডামাস ইউনিভার্সিটি বাংলার প্রথম কর্মসংযুক্ত ক্যাম্পাস ডিগ্রি চালু করল, উচ্চশিক্ষায় নতুন দিশা…।
- অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন…।











Be First to Comment