Press "Enter" to skip to content

নতুন পত্রিকা ” সাপ্তাহিক জনমত “…..।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১১ ডিসেম্বর ২০২১। সংবাদপত্র বা যে কোন মিডিয়া ই সমাজের দর্পণ। এই  সমাজের যা কিছু ভালো মন্দ সব কিছুর ই প্রতিফলন ঘটে এই সংবাদপত্রে। আর সেই কারণেই  সংবাদপত্র ও সাংবাদিকের দায়িত্ব সমাজের প্রতি অনেকখানি। সেই দায়বদ্ধতার কথা মাথায় রেখেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হচ্ছে আট পাতার রঙ্গীন ঝা চকচকে “সাপ্তাহিক জনমত”।

সাপ্তাহিক জনমত- এর প্রকাশ উপলক্ষে ১০ ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিখ্যাত দাবাড়ু গ্ৰ্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া , আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবল খেলোয়াড় রহিম নবি , ভারতীয় দলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় হুসেন মুস্তাফি , প্রযোজক পরিচালক ও অভিনেত্রী শিউলি রামানি গোমস্ , অভিনেত্রী পায়েল মুখার্জি , শিল্পী সুরঙ্গমা , সাপ্তাহিক জনমতের সম্পাদক দীপ চক্রবর্তী এবং প্রকাশক আশীষ কুমার পাল সহ বিশিষ্টজন।

এই অনুষ্ঠানে গ্ৰ্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া বলেন , সাপ্তাহিক জনমত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বাংলা ও বাঙালিকে নতুন দিশা দেখাবে বলেই আমার বিশ্বাস।

রহিম নবি বলেন, সমাজে সংবাদপত্র ও সাংবাদিকের গুরুত্ব অপরিসীম। সাংবাদিকদের জন্যই আজ তিনি রহিম নবি হয়ে উঠতে পেরেছেন। এই প্রসঙ্গে তিনি প্রয়াত আলোকচিত্রী রণি রায়ের অবদানের কথা বিনম্র চিত্তে স্মরণ করেন।

উল্লেখ্য, এই রঙ্গীন এই সাপ্তাহিকে রাজনীতি থেকে শুরু করে বিনোদন, ভ্রমণ , খেলাধূলা প্রভৃতি বিভিন্ন বিষয় থাকছে সম্পাদক এবং প্রকাশকের আশা এই সাপ্তাহিক কাগজটি পাঠকদের মন জয় করতে সক্ষম হবে।

More from BooksMore posts in Books »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *