মোল্লা জসিমউদ্দিন : কোগ্রাম, ৩ মার্চ, ২০২৬। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা মহাসমারোহে পালিত হলো। এই সাহিত্য মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি লাল্টু ঘোষ, শ্রীখণ্ড পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার প্রমুখ। উচ্চশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক ডক্টর পার্থ কর্মকার মহাশয় কে এবছর ‘কুমুদ রত্ন’, পদ্মশ্রী প্রাপ্ত লোকসংগীত শিল্পী রতন কাহার মহাশয় কে ‘লোচনদাস রত্ন’, সাংবাদিক প্রণব দেবনাথ কে ‘কাটোয়া মহকুমা রত্ন’, অবর বিদ্যালয় পরিদর্শক সমীর মজুমদার মহাশয় কে ‘উত্তর ২৪ পরগণা জেলা রত্ন’, প্রকৃতিরক্ষী সমরেন্দু চক্রবর্তী মহাশয় কে ‘পরিবেশ রত্ন’, অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডক্টর অভয় সামন্ত মহাশয় কে ‘মেমারি রত্ন’, গবেষক সম্রাট কুমার পাল মহাশয় কে ‘ভাতার রত্ন’,সাংবাদিক দ্বারকানাথ দাস মহাশয় কে ‘কালনা মহকুমা রত্ন’,বিশিষ্ট লেখক অলক কুমার দত্ত মহাশয় কে ‘সমীর ভট্টাচার্য রত্ন’ সম্মান জানানো হয়। এছাড়া পশুপ্রেমী টুম্পা রায় কে মমতা মন্ডল স্মৃতি পুরস্কার দেওয়া হয় আয়োজক কমিটির তরফে।
মোল্লা শফিকুল ইসলাম, বিশ্ববন্ধু পালের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান -” পল্লি কবির ১৪৩ তম জন্মদিন উপলক্ষে এই কুমুদ সাহিত্য মেলায় সমাজের বিভিন্ন স্তরের ১১ জন গুণীজনদের সংবর্ধনা জানানো হয়”।
দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।

More from CultureMore posts in Culture »
- চৈত্র সংক্রান্তির চড়ক ও গাজন….।
- মন্মথপুর প্রনব মন্দিরের উদ্যোগে সাড়ম্বরে বাসন্তী পূজা ও প্রণব মহামিলন মেলা…।
- কলকাতায় ‘Lenscape Kerala’ কেরালার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে অভিনব চিত্র প্রদর্শনী ভিক্টোরিয়া মেমোরিয়ালে…।
- দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সভাপতি এবং ম্যানেজিং ট্রাস্টী ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণলোকে গমন ও আদ্যামায়ের কোলে চিরশান্তি লাভ করেন…।
- তিনশো বছরের বাসন্তী পুজো বাংলাদেশের ফরিদপুর থেকে শহর কলকাতায়, লক্ষ্মীর সাথে কার্তিক, সরস্বতীর সাথে গণেশ অপরূপ মূর্তি নির্মাণে পদ্মশ্রী সনাতন রুদ্র পাল…।
- ঈদ-উল-ফিতরে পুলিশ অফিসারকে সংবর্ধনা, হাওড়ায় সম্প্রীতির বার্তা…।
More from InternationalMore posts in International »
- চৈত্র সংক্রান্তির চড়ক ও গাজন….।
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের ফাউন্ড্রি শিল্পে চাপ সৃষ্টি করেছে, বেড়েছে খরচ ও লজিস্টিক সংকট….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া….।
- অ্যাডামাস ইউনিভার্সিটি বাংলার প্রথম কর্মসংযুক্ত ক্যাম্পাস ডিগ্রি চালু করল, উচ্চশিক্ষায় নতুন দিশা…।
- অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন…।











Be First to Comment