নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৯ জানুয়ারি, ২০২৪। সামনেই প্রজাতন্ত্র দিবস, তাই মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মহালক্ষী কন্টিনেন্টাল লিমিটেড অসহায় মানুষের জন্য জাতিধর্ম নির্বিশেষে শীতবস্ত্র তুলে দিলেন।
প্রায় শতাধিক মানুষের শীতবস্ত্রর পাশাপাশি খাদ্য প্রদান করলেন এবং আগামী দিনগুলিতেও সেবা করার শপথ নিলেন। মহালক্ষী গ্রুপের কর্ণধার নবীন সিংঘল এব স্বপ্না সিংঘল এদিন কালিঘাট মন্দিরে মায়ের দর্শনের পর মন্দির সংলগ্ন মানুষদের মধ্যে শীতবস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি অসমের গুয়াহাটি অঞ্চলে মানুষের জন্য “রান্নাঘর” তৈরী করেছেন, ১০ টাকার বিনিময়ে প্রতিদিন খাদ্য পরিবেশন করা হয় বলে জানালেন। মহালক্ষ্মী গ্রুপ আগামীতে দেশের ও দশের সেবায় বদ্ধ পরিকর বলে উপস্থিত সাংবাদিকদের জানালেন।
দুঃস্থ মানুষের সেবায় মহালক্ষী কন্টিনেন্টাল লিমিটেড…।

More from SocialMore posts in Social »
- Lighthouse Canton partners with Mission Smile to deliver free cleft surgeries in Krishnanagar….
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- হিন্দুস্থান ক্লাব লিমিটেডের ৮১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন…..।
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- সুভাষগ্রাম শান্তি সংঘের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির….।





Be First to Comment