নিউজ স্টারডম: কলকাতা,১৬ই জানুয়ারি ২০২০ আজকের যুগে কারোর যদি কোন রকম প্রতিভা থেকে থাকে তা অবশ্যই প্রকাশ হওয়া উচিত। এখনকার ছেলে মেয়েরা নানা ধরণের প্রতিভা প্রকাশ করার সুযোগ পায়। যদিও প্রতিযোগীর পরিমান অনেক বেশি, তা সত্ত্বেও সুযোগ আগের চেয়ে অনেকগুন বেড়েছে। রাজ্যের বিভিন্ন সংস্থাও এখানকার প্রতিভাদের সুযোগ করে দিচ্ছে। ঠিক এই রকমই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক নতুন প্রতিভাদের সুযোগ করে দিয়ে সম্পন্ন হল ফ্যাশন শো ‘উদ্বাবনী’। গত ১৩ই জানুয়ারি দমদমের মোহিত মিত্র মঞ্চে আয়োজিত হল এই ফ্যাশন শো। এই শো’তে অংশগ্রহণ করেছিলেন সর্বমোট ৮০ জন পুরুষ ও মহিলা মডেল । ১৭ জন ফ্যাশন ডিজাইনার, ৪০ জনের বেশি মেকআপ আর্টিস্ট এবং ৫ জন ক্রিয়েটিভ জুয়েলারি ডিজাইনার। পিসি চন্দ্র জুয়েলার্স প্রযোজিত এই শো’কে ঘিরে মানুষের উন্মাদন ছিল চোখে পড়ার মতো। এদিনের এই ফ্যাশন শো’তে উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট সোনা, আমন দে, পরিচালক জিমি, সেলেব্রিটি পি আর দেবরাজ দাস, মিস ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশন্যাল ২০১৯ পারমিতা দাশগুপ্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন শুরু হয় শো। ‘উদ্ভাবনী’র আয়োজক অঞ্জন রায় জানালেন, ‘লোকচক্ষুর আড়ালে থাকা নতুন প্রতিভাদের তুলে আনার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। মনে হয় আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি’।










Be First to Comment