সুবল সাহা : কলকাতা, ২৬ মার্চ, ২০২৬। ব্রহ্মচারী ঋতেন ভাই ১৯৩৭ সালে ১৬ ই মার্চ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন ঈশ্বর জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং মা ঈশ্বর আশালতা বন্দ্যোপাধ্যায়।
ব্যারাকপুরের দেবীপ্রসাদ হাইস্কুল থেকে ১৯৫৪ সালে স্কুল ফাইনাল পাস করেন। ১৯৫৬ সালে বঙ্গবাসী কলেজ থেকে আই .এ পাস করেন এবং ১৯৬০ সালে স্নাতক হন। ১৯৬১ সালে সংসার ত্যাগ করে আদ্যাপীঠে চলে আসেন এবং দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রথম সভাপতি সাধু আনন্দ ভাই এবং তার সহধর্মিনী সাধিকা বিমলা মায়ের সান্নিধ্যে থেকে সঙ্গ প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুরের আদিষ্টকর্মে আত্মনিয়োগ করেন।
জীবনের শেষদিন পর্যন্ত দক্ষিণেশ্বর রামকৃষ্ণ আদ্যাপীঠের প্রধান পূজারী ,উপদেষ্টা এবং সভাপতি ও ম্যানেজিং ট্রাস্টীর পদে আসীন ছিলেন। গত মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সকাল ৭:৩০ মিনিটে ব্রহ্মচারী ঋতেন ভাই রামকৃষ্ণ লোকে ও আদ্যা মায়ের কোলে চির শান্তি লাভ করেন। তাঁর অকাল প্রয়াণে আদ্যাপীঠ পরিবারসহ সমগ্র ভক্ত মন্ডলীর গভীরভাবে শোকাহত।

















Be First to Comment