নিজস্ব প্রতিবেদক : কলকাতা, ২ ডিসেম্বর, ২০২৫।সম্প্রতি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীদের মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেলেন বাংলার কৃতি চিকিৎসক ও বিজ্ঞানী ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়। এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত সম্মানই বাড়ায়নি, বরং ভারতের মনোরোগবিদ্যা ও মানসিক স্বাস্থ্য গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে দিল।
সম্মাননা ও স্বীকৃতি
প্রতি বছর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিশ্বজুড়ে সেরা ২ শতাংশ গবেষকদের তালিকা প্রকাশ করে, যা এলসেভিয়ারের ডেটাবেস ও বিশদ মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে তৈরি হয়। চলতি বছরের পরিমার্জিত তালিকায় ১৫ জন ভারতীয় মনোচিকিৎসকের সঙ্গে স্থান পেয়েছেন ডা. দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়।
ডা. বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষক। তিনি বর্তমানে কলকাতার একটি নামী বেসরকারি হাসপালে কর্মরত। স্ট্যানফোর্ড তালিকা অনুসারে তিনি সাইকিয়াট্রিক (Psychiatric) বিভাগে এই সম্মান অর্জন করেছেন। পেশাগতভাবে তিনি জেরিয়াট্রিক সাইকিয়াট্রি অর্থাৎ প্রবীণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন এবং বহু গুরুত্বপূর্ণ গবেষণার সঙ্গে প্রধান গবেষক বা সহকারী লেখক হিসেবে যুক্ত।
এই আন্তর্জাতিক তালিকা তৈরির প্রক্রিয়া অত্যন্ত সুসংগঠিত ও বৈজ্ঞানিক। গবেষকদের কাজকে মূল্যায়ন করা হয় ২২টি মূল এবং ১৭৪টি উপ-মাপকাঠির ভিত্তিতে। গবেষণার মৌলিকতা, বাস্তব প্রয়োগ, ‘সাইটেশন’ সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করে সেরা ২ শতাংশ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়।
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরে ডা. বন্দ্যোপাধ্যায় জানান, এই সম্মান ভারতের মানসিক স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রে নতুন দিক খুলে দেবে। তাঁর মতে, এই অর্জন দেশের তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে আরও সচেতনতা বাড়াতে সাহায্য করবে।
বাংলার চিকিৎসক গবেষকের এই সাফল্যে চিকিৎসা মহল স্বাভাবিকভাবেই গর্বিত।
ডাক্তার দেবঞ্জন বন্দ্যোপাধ্যায়বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেলেন….।

More from HealthMore posts in Health »
- West Bengal Government Calls for Stronger Public–Private Collaboration to Enhance Healthcare Services for All….
- উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই….।
- Lupin and Valorum Enter into an Exclusive Licensing Agreement for Biosimilar Armlupeg™ (Pegfilgrastim-unne) in the United States….
- Apollo Cancer Centres Launches ‘Save My Stomach’— an Early Detection Program to Raise Awareness on the Silent Threat of Stomach Cancer….
- নারায়ণা হেলথ, বেঙ্গালুরু কর্তৃক কলকাতায় থ্যালাসেমিয়া রোগীদের জন্য পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এইচএলএ টেস্টিং ক্যাম্পের আয়োজন….।
- First-Ever Diabetes Global Impact Prize 2025 From European Association for the Study of Diabetes (EASD) Conferred Upon Dr. V. Mohan at Vienna….
More from InternationalMore posts in International »
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- দাপুটে জয় ভারতের,দিশাহীন দক্ষিণ আফ্রিকা…
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- উত্তর ২৪ পরগনা জেলার ক্রীড়া সংস্থার নতুন সচিব নবাব ভট্টাচার্য’র উদ্যোগে জেলা কবাডি….।
- উন্নততর চিকিৎসা পরিষেবার প্রবেশাধিকার বিস্তারে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল অ্যাপোলো হসপিটালস, চেন্নাই….।











Be First to Comment