নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২ নভেম্বর, ২০২৪। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সাইন্স-এর প্রতিষ্ঠা করে বাংলায় তথা ভারতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও চর্চার পথ সুগম করেছিলেন বিশিষ্ট চিকিৎসক, জাতীয়তাবাদী ও মুক্তবুদ্ধির অন্যতম পথিকৃৎ ড. মহেন্দ্রলাল সরকার।
প্রতি বছর ২ নভেম্বর পালিত হয় তার জন্মদিন। এ উপলক্ষে কলকাতার পার্ক সার্কাসে ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস অডিটোরিয়ামে ড.মহেন্দ্রলাল সরকারের ১৯২ তম জন্মদিন পালিত হল হোমিওপ্যাথি মেডিক্যাল এসোসিয়েশনের শিয়ালদহ ইউনিটের পক্ষ থেকে।
এত বড় মাপের বিজ্ঞানী পরবর্তীকালে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করে এই চিকিৎসা ব্যাবস্থাকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন।
ডক্টর সরকারের সেই অবদান তুলে ধরেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর ভবতোষ বিশ্বাস, ন্যাশানাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির নির্দেশক ডক্টর সুভাষ সিং। তিনি বলেন, এ্যালোপ্যাথি চিকিৎসায় গোল্ডেন বয় হিসেবে খ্যাত তৎকালীন ব্রিটিশ মেডিকেল এসোসিয়েশনের পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সরকার হোমিওপ্যাথি রেজাল্ট দেখে ও হোমিওপ্যাথির ফিলোসফি দেখে ঘোষণা করেন যে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করবেন। আজ হোমিওপ্যাথি চিকিৎসা টিকে আছে তার নিজের গুনে।
দ্য হোমিওপ্যাথি মেডিক্যাল এসোসিয়েশন অফ ইন্ডিয়ার শিয়ালদহ ইউনিটের সভাপতি ডক্টর বি পি দাস বলেন,একজন বিরল ব্যক্তিত্ব ছিলেন ড. মহেন্দ্রলাল সরকার। ভারতের বিজ্ঞান সভার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের মত মানুষের চিকিৎসক ছিলেন। অনুষ্ঠানের উদ্যোক্তা ডক্টর শহিদুল ইসলাম বলেন, ভারতবর্ষের বিজ্ঞানের জনক বলা যেতে পারে ডক্টর সরকারকে। কলকাতা মেডিকেল কলেজের এলোপ্যাথি সায়েন্সের সেকেন্ড এমডি হয়েও পরে হোমিওপ্যাথি চিকিৎসায় ফিরে এসে এক বিস্ময়কর ইতিহাস তৈরি করেছিলেন তিনি।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশানাল ইন্সটিটিউট অফ হোমিওপ্যাথির দুই প্রাক্তন নির্দেশক ডক্টর সমীর ভট্টাচার্য ও ডক্টর অভিজিৎ চট্টোপাধ্যায়, হ্যানিম্যান পাবলিশিংয়ের নির্দেশক ডি এস ভড়,ডক্তর বিনয় কুমার দাস প্রমুখ।
ডঃ মহেন্দ্রলাল সরকারের ১৯২ তম জন্মদিন উদযাপন….।

More from HealthMore posts in Health »
- Election Commission of India Leads Accessibility Initiative with Desun Hospital to Empower Every Voter….
- বাংলা নববর্ষের ক্যালেন্ডারে থিম উত্তম-সৌমিত্র, মঞ্চে গানে শ্রীকুমার চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, সিধু, পৌষালী বন্দোপাধ্যায় থেকে আরো অনেকে ….।
- Dietitian’s Fragile Pregnancy Turns into a Story of Hope after two miscarriages at Manipal Hospital EM Bypass….
- India Autism Center Leads Dialogue on Lifelong Autism Care Through ‘Autism in Practice’…..
- Lupin Foundation Inaugurates Two NCD Corners in Karauli and Hindaun, Rajasthan….
- Homeopathy for a Viksit Bharat On World Homeopathy Day, Padma Shri Dr. Mukesh Batra calls for integrating homeopathy into India’s vision of affordable, preventive, and sovereign healthcare by 2047….
More from InternationalMore posts in International »
- বাংলা নববর্ষের ক্যালেন্ডারে থিম উত্তম-সৌমিত্র, মঞ্চে গানে শ্রীকুমার চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, সিধু, পৌষালী বন্দোপাধ্যায় থেকে আরো অনেকে ….।
- চৈত্র সংক্রান্তির চড়ক ও গাজন….।
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের ফাউন্ড্রি শিল্পে চাপ সৃষ্টি করেছে, বেড়েছে খরচ ও লজিস্টিক সংকট….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া….।
- অ্যাডামাস ইউনিভার্সিটি বাংলার প্রথম কর্মসংযুক্ত ক্যাম্পাস ডিগ্রি চালু করল, উচ্চশিক্ষায় নতুন দিশা…।












Be First to Comment