গোপাল দেবনাথ – সন্তানদল উত্তর পূর্ব বেলেঘাটা শাখা কর্মী দিবস উদযাপন কমিটি আয়োজিত বেলেঘাটা শুড়া যুবক বৃন্দ ক্লাব ময়দানে পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শুভ শততম আবির্ভাব তিথি উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মী দিবস পালন অনুষ্ঠান হলো। এই উৎসব কে ঘিরে ভক্তদের মধ্যে প্রভূত উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। সারা দিন ব্যাপী নাম সংকীর্তন পূজা অনুষ্ঠান ছাড়াও ভোগ প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেল প্রতি বছর ই এই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের আবির্ভাব দিবস ভক্তরা মহা ধুমধামের সাথে উদযাপন করে থাকে। দুদিনের এই অনুষ্ঠান ভক্তগণ বহু দিন মনে রাখবে।









Be First to Comment