গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০২৫। আকাশ মিউজিক আয়োজিত বঙ্গ সংস্কৃতি মেলা গত ১৮ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হলো কসবা অঞ্চলের দেশপ্রিয় নগর হাই স্কুল প্রাঙ্গণে। সম্বর্ধিত হলেন ভাষাবিদ ডঃ পবিত্র সরকার, প্রখ্যাত সংগীত শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায় , গৌতম মিত্র, বিপ্লব মন্ডল, স্বপন বসু, জোজো, রূপঙ্কর,
বিশিষ্ট অভিনেতা লেখক ও ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, সমাজসেবী গৌতম দাস, প্রাক্তন ফুটবলার মৃদুল বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ দেবাশীষ কুমার সহ বিশিষ্ট ব্যক্তিরা। ৫ দিনের এই অনুষ্ঠানে মেলা প্রাঙ্গণে বসে ছিল গান-বাজনার আসর, সোনাঝুরির হাট, হস্তশিল্প মেলা, ঢেঁকি ছাটা চালের পিঠে ও আরো অনেক কিছু। সংস্থার প্রাণপুরুষ সঞ্জীব অধিকারী ছিলেন এই মেলার প্রধান উদ্যোক্তা। এলাকাবাসীরা জানালেন এই মেলায় যোগদান করতে পারে আমরা খুবই আনন্দিত।














Be First to Comment