কাকলি দেবনাথ : কলকাতা, ২১ জুন, ২০২৪। কলকাতার কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরিতে মহাসমারোহে পালিত হলো দশম আন্তর্জাতিক যোগ দিবস। এবছর যোগ দিবসের থিম- ‘নিজের এবং সমাজের জন্য যোগ’। সেই অনুযায়ী শরীর ও মন ভালো রাখতে সাত সকালেই গান এন্ড শেল ফ্যাক্টারির কর্মী,অফিসার ও তাদের পরিবারের সদস্যরা যোগ শিবিরে অংশ নেন।
অনুষ্ঠানে আয়ুশ মন্ত্রকের প্রোটোকল মেনে যোগ অনুশীলন করান গান এন্ড শেল ফ্যাক্টরির কর্মচারী প্রখ্যাত বডিবিল্ডার ও যোগ বিশারদ সুব্রত সাঁতরা। এদিনের অংশগ্রহণ কারীদের অভ্যাস করানো হয় সিদ্ধাসন, ভূজঙ্গাসন, ধনুরাসন, স্থলভাসন সহ অন্যান্য আসন।
সকাল সকাল যোগ ব্যায়াম করতে ফ্যাক্টরির সমস্ত স্তরের কর্মচারীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। যোগ দিবস উপলক্ষে সেভেন ট্যাঙ্ক এস্টেটে কর্মী ও তাদের পরিবারবর্গের জন্য যোগ প্রক্রিয়াশৈলীর কর্মশালা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে।
যোগ দিবস সমারোহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান এন্ড শেল ফ্যাক্টরির কার্যকারী নির্দেশক রাজেশ কুমার পান্ডে সহ অন্যান্য অধিকারীবৃন্দ।
রাজেশ কুমার পান্ডে বলেন, শুধু যোগ দিবসের দিনে নয়, সারা বছর ধরে যাতে কর্মচারী ও তাদের পরিবারবর্গ শরীর ও মন সুস্থ রাখতে প্রতিদিন যোগাভ্যাস করেন, সে ব্যাপারে সবাইকে সচেতন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
এই দিনটিকে উপলক্ষ করে সপ্তাহব্যাপী প্রবন্ধ রচনা, শ্লোগান লিখন ও যোগ ব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরিতে বিশ্ব যোগ দিবস পালন….।

More from HealthMore posts in Health »
- India Autism Center Leads Dialogue on Lifelong Autism Care Through ‘Autism in Practice’…..
- Lupin Foundation Inaugurates Two NCD Corners in Karauli and Hindaun, Rajasthan….
- Homeopathy for a Viksit Bharat On World Homeopathy Day, Padma Shri Dr. Mukesh Batra calls for integrating homeopathy into India’s vision of affordable, preventive, and sovereign healthcare by 2047….
- Desun Hospital marks World Health Day 2026 with community-centric initiatives across Kolkata & Siliguri….
- Why Oral Care Doesn’t Get a Reset Like Fitness Does….
- “বিশ্ব স্বাস্থ্য দিবসে সিনি-র মাসিক স্বাস্থ্য আলোচনা সূচনা, অসংক্রামক রোগ ও ডুবে যাওয়ার সংকট নিয়ে পথনাট্য….।
More from InternationalMore posts in International »
- চৈত্র সংক্রান্তির চড়ক ও গাজন….।
- “আশার সুরে জীবন-দর্শন”….।
- মধ্যপ্রাচ্যের সংঘাত ভারতের ফাউন্ড্রি শিল্পে চাপ সৃষ্টি করেছে, বেড়েছে খরচ ও লজিস্টিক সংকট….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে উদযাপিত হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া….।
- অ্যাডামাস ইউনিভার্সিটি বাংলার প্রথম কর্মসংযুক্ত ক্যাম্পাস ডিগ্রি চালু করল, উচ্চশিক্ষায় নতুন দিশা…।
- অঙ্কুর এর পঞ্চাশ বছর উদযাপন…।












Be First to Comment