নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ ডিসেম্বর, ২০২৩। মৃত্যু প্রত্যেকটি জীবের জন্য অবধারিত সত্য। অনিচ্ছা সত্ত্বেও প্রত্যেকটি মানুষকে মৃত্যুকে আলিঙ্গন করতেই হয়। তাই স্বশরীরে অমর না হতে পারলেও অন্যের স্মৃতিতে মানুষ চিরকাল অমর হয়ে থেকে যায়। একবুক আশা ও একরাশ স্বপ্ন নিয়েই অনেককে চিরবিদায় নিতে হয়। আর সেরকমই একজন কাজরী ভঞ্জ যার দুচোখ জুড়ে ছিল নাচের স্বপ্ন। ইচ্ছে ছিল এমন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে যেখানে নাচের স্বপ্ন দেখে বেড়ে ওঠা সকলেই তাদের প্রতিভার স্ফুরণ ঘটাতে পারে। কিন্তু ইচ্ছে পূরণ করতে পারেনি কাজরী। তার চলে যাওয়ার পর তাকে তার সেই ইচ্ছের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চেয়েছেন ওনার মা সরস্বতী ভঞ্জ। তারই স্মৃতিতে গড়ে ওঠা ‘(wings of Passion’) ‘উইংস অফ প্যাশন’ যেখানে কাজরীর বন্ধু থেকে শুরু করে পরিচিত অনেকেই অক্লান্ত পরিশ্রম করে নাচের অনুষ্ঠানের মাধ্যমে কাজরীর স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করছেন। বিখ্যাত অভিনেত্রী পাপিয়া রাও এর মধ্যে অন্যতম একজন, যিনি বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। অন্যান্যদের মতো স্বয়ং নৃত্য পরিবেশন ও করেছেন।
কাজরী’র স্মৃতিতে উইংস অফ প্যাশন এর নৃত্যানুষ্ঠান….।

More from CultureMore posts in Culture »
- ‘বঙ্গশ্রী সম্মান ২০২৫ ‘ আয়োজিত হলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে….।
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….






Be First to Comment