*একবার*
অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সঙ্গীতশিল্পী।
কাছে এসে বসতে হবে।
ছুঁয়ে দেখতে হবে স্পর্শের অনুভূতি।
চোখের তারা ঝাপসা না হওয়া পর্যন্ত
পলক পড়বে না।
দুঃখ কষ্ট আশা আকাংখা, সবার পুঁটলির
ওজন প্রায় একই।
দেহের সঙ্গে মন কে গুলিয়ে ফেলো না।
প্রেয়সী কে সময় দিও স্খলিত হওয়ার আগে।
তার অপরিস্কার অন্তর্বাস যেন ময়লা না হয় তোমার চাহুনি তে।
সহবাস ভবিষ্যৎ মানে না তবু দূরে দাঁড়ান অসহায়তা নজর এড়াবে না।
থাপ্পড়ে লাল লজ্জা এসে বসবে তোমার পাশে।
জড়িয়ে ধোরো, সেদিন তোমার হাতে হাতকড়া নেই!
ডুবুরিরা ভরসা দেবে, নজর ফিরিয়ে নিও।
তলিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, মুঠো ভর্তি ভালোবাসা সহ মর্যাদা।
সামলে চলো, দেখে পা ফেলো।












Be First to Comment