Press "Enter" to skip to content

কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।

Spread the love

শিখা দেব :  কলকাতা, ৮ জানুয়ারি, ২০২৬।
ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের ব্যবস্থাপনায় গত ৪ জানুয়ারি  রবিবার হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলোনোৎসব। কলকাতা ময়দানের কবাডি সংস্থার মাঠে এই প্রতিযোগিতাকে ঘিরে দারুন উৎসাহ দেখতে পাওয়া গেল। সাংবাদিক সদস্যদের আপনজনরা মিলনমেলা পিকনিক এবং প্রতিযোগিতায় অংশ নেন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার সুবীর সরকার। তিনি বলেন, বাংলার খেলাধুলোকে নিয়ে একটা সময় আমরা গর্ব অনুভব করতাম। বাংলার ছেলেমেয়েরা ভারতকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন। তাঁদের আর্দশ করে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন,অভিভাবকরা ছেলেমেয়েদের মাঠে নিয়ে আসুন। খেলাধুলো করান।
আমাদের ভবিষ্যত ওঁরাই।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রান্তিক সেন, সচিব ইমনকল্যাণ সেন ও স্পোর্টস কমিটির আহ্বায়ক পূর্ণেন্দু চক্রবর্তী সহ অন্যরা।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.