বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অভিন্ন মলাটে প্রকাশ পেল ড. সৌম্য ভট্টাচার্য প্রণীত বাংলা রেনেসাঁস উপন্যাসমালার শেষ দুটি খণ্ড ‘দুরন্ত দুপুর’ ও ‘বিষাদ সন্ধ্যা’। বইটির প্রকাশক আনন্দ পাবলিশার্স। আনন্দ থেকেই এই টেট্রালজির আগের দুটি খণ্ড ‘নতুন আলো’ ও ‘সোনালি সকাল’ প্রকাশিত হয়েছিল। মেলা প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট জীবনানন্দ গবেষক গৌতম মিত্র।
লেখক সৌম্য ভট্টাচার্য জানালেন যে, এই প্রকাশের মাধ্যমেই বাংলা রেনেসাঁস নিয়ে তাঁর চার খণ্ডে পরিকল্পিত উপন্যাসমালার পরিসমাপ্তি ঘটল। ১৮৯৯ থেকে ১৯১০, এমন একটি যুগকে তিনি তাঁর উপন্যাসের বিষয় হিসেবে বেছে নিয়েছেন যে সময়ে কলকাতাকেন্দ্রিক বাংলা রেনেসাঁস তার চূড়ান্ত রূপ ধারণ করেছিল, আবার তার গৌরব অস্তমিতও হতে শুরু করে এই সময়েই।
বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, নিবেদিতা, কার্জন, কিচেনার-সহ বিভিন্ন ব্যক্তিত্বকে উপন্যাসমালার প্রথম দুই খণ্ড ‘নতুন আলো’ ও ‘সোনালি সকাল’-এ দেখা গিয়েছিল। তৃতীয় খণ্ড ‘দুরন্ত দুপুর’-এ তীব্রতা পেয়েছে বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন। বাংলায় উগ্রপন্থী রাজনীতির সূচনাও এই পর্বে। চতুর্থ খণ্ড ‘বিষাদ সন্ধ্যা’-র বিস্তার ১৯১০ সালের এপ্রিল পর্যন্ত। অরবিন্দের বাংলাত্যাগ ও পন্ডিচেরি গমন দিয়ে এই উপন্যাসমালার পরিসমাপ্তি।
চার খণ্ডে পরিকল্পিত সুবিশাল মহাকাব্যিক উপন্যাসে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই। সৌম্যবাবুর মতে, এই উপন্যাসমালার প্রকৃত নায়ক সময় আর সব ক-টি খণ্ডের মধ্যে অভিন্ন সংযোগসূত্র প্রেমাঙ্কুর আতর্থী। এই বইমেলায় সৌম্য ভট্টাচার্যের ‘দুরন্ত দুপুর বিষাদ সন্ধ্যা’ আনন্দ (স্টল নং ২৪২) ও সিগনেট (স্টল নং ২৪৮) ছাড়াও ঋক প্রকাশনীর ৬৭৬ নং স্টল থেকে সংগ্রহ করা যাবে বলে জানা গেল
কলকাতা বইমেলায় প্রকাশিত হল সৌম্য ভট্টাচার্যের ঐতিহাসিক উপন্যাস ‘দুরন্ত দুপুর বিষাদ সন্ধ্যা’…।

More from BooksMore posts in Books »
- Literature, spirituality, and inner enquiry converge as Kartikeya Vajpai unveils his book…..
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- Kaberir Rannaghar: A New Chapter in Bengali Cookbooks….
- Highlights from the Inauguration of 49th International Kolkata Book Fair 2026….
- 49th International Kolkata Book Fair 2026….
- Rooted Language, Shaped beyond Boundaries:Shabdo Bilasi Marks Anuradha Mazumdar’s Second Book…
More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।












Be First to Comment