দেবোপম সরকার : কলকাতা, ৩ মে ২০২৩। আজ ৩ মে বুধবার থেকে শুরু হলো কলকাতার বড়বাজার অঞ্চলে সুতো ব্যবসায়ীদের আরাধ্য দেবী ত্রিপুরাসুন্দরী শ্রী শ্রী রাজরাজেশ্বরী মায়ের পুজো। এই পুজোর সাথে এই প্রতিবেদক পাঁচ পুরুষ ধরে যুক্ত। চিৎপুর এবং হ্যারিসন রোড এর মুখে দশ পা গেলেই ডানদিকে শ্রী বাবুর লাল আগারওয়াল এর ধর্মশালায় এই পুজো প্রত্যেক বছর মহা ধুমধামের সাথে হয়ে আসছে। এই পুজোর বয়স আনুমানিক ১০০ বছরের চেয়ে অনেক বেশি।
দেবী দুর্গা মহাদেবের উপরে বিরাজমান। তিনি চতুর পূজা, যার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম। মায়ের দুই দিকে দুই সখি জয়া বিজয়া। মহাদেবের নিচে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। মায়ের দুই পাশে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন সময়কার গল্প তুলে ধরা হয় মূর্তির মাধ্যমে। মায়ের সামনে দুই শ্বেত হস্তি। এখনও মায়ের ভোগ রান্নার কাজ যে সমস্ত বাসনে পুজোয় ব্যবহৃত হয় সবই রূপোর। বুদ্ধ পূর্ণিমার দিন বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়াও হয় কুমারী পুজো।

এ ছাড়া প্রতিদিন দুবেলা ভালো গাওয়া ঘিতে তৈরি ভোগ ঠাকুর কে নিবেদন করা হয়। পরে ভক্তদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। ভক্তরা যদি সময় করে উঠতে পারেন তাহলে মায়ের দর্শন করে আসতে পারেন ভালো লাগবে।













Be First to Comment