অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সঙ্গীতশিল্পী।
সারাটা দিন মেঘলা দুয়ারে দাঁড়ানো ।
রোজ আসা চড়াই পাখির দেখা নেই।
দানা খুঁটে খেটে খাওয়া কি কম কথা!
খবরে কাগজ ভিজে।
রাগতে গিয়ে চোখ যায়, দু লাইন।
কয়েকটি গ্রাম ভেসে গেছে।
স্তব্ধ আমি, গলা বুজে আসে।
নিজের নির্মমতার প্রত্যক্ষদর্শী আমি।
আজ কোন এক দেবতার ছুটি ঘোষণা।
পাশের বাসায় মদের আসর।
দুর্নীতি নিয়ে ঠাট্টা তামাশা, কথা না চিৎকার,
নিঃস্ব রিক্ত কিছু একটা কিলবিল করে।
যন্ত্রনায় উৎসব খুঁজে চলে কিছু মাতাল।
প্রেয়সী অন্ধকারে গর্ব হাতড়ে বেড়ায়।
তার মরদ তাকে করে দিশেহারা।
কবির গলা বুজে আসে।
কাপুরুষতার রুগ্ন রাগ, পোকা মাকড় যেন।
পুজোর ছুটিতে সুন্দর বন, বাঘ, কুমির ও ইলিশের তেল, ডিম!
দুর্নীতির বিরুদ্ধে এক পা….।
গেলাসের জল হেঁসে ওঠে।
“আহ্ করো কি কর্তা, কোথায় চললে, এখনো রজনী বাকি”!
কিছুই নেই, ছিল না কোন দিন!
গলা বুজে আসে।
তাহলে কি সবাই মিলে ঠকাল?
ছায়াহীন কিছু একটা নড়ে চড়ে এগিয়ে আসে।
ঝেঁপে নামে বৃষ্টি ।
কবি ও কবিতা….।

More from InternationalMore posts in International »
- নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত হল শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব…।
- জয়সলমেরের চাদর মহোৎসবের উদ্বোধন করবেন আরএসএস প্রধান মোহন ভাগবত; ৭ মার্চ বিশ্বব্যাপী ১ কোটি ৮ লক্ষ ভক্ত একযোগে দাদাগুরু ইক্তিসা পাঠে অংশ নেবেন…।
- দোল পূর্ণিমার দিনে মহাসমারোহে পালিত হলো কুমুদ সাহিত্য মেলা….।
- বেলুড়ে ঐক্য ও আধ্যাত্মিকতার অপূর্ব নজির: হামজা অ্যাপার্টমেন্টে জমকালো ইফতার মাহফিল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর উপস্থাপনায় ‘বেলা সাহা স্মৃতি বিদ্যা মন্দির’, সুন্দরবন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘চাণক্যের উত্থান-পতন’….।
More from PoemMore posts in Poem »
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »


















Be First to Comment