নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৬ অক্টোবর, ২০২৫। পশ্চিমবঙ্গ জুড়ে করণিকদের নিয়ে তৈরী ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক এসোসিয়েশন এর রাজ্য কমিটির সভা অনুষ্ঠিত হোলো কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেইন ) বিদ্যালয়ে। বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা তাঁদের প্ৰিয় সংগঠন এর সভায় যোগদান করেন। মূল আলোচ্য বিষয়ের মধ্যে সংগঠনের সদস্যবৃদ্ধি নিয়ে আলোচনা হয় যাতে পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে সকল করণিক বন্ধুরা যুক্ত হতে পারেন সংগঠনের ছাতার তলায় সেই বিষয় জোরদার প্রচার চালিয়ে যেতে হবে। করণিকদের বেতন বৈষম্য নিয়ে লাগাতার লড়াই এর প্রস্তুতি নিতে হবে। রাজ্য সরকার এর পে রিভিশন কমিটির কাছে করণিক বন্ধুদের দাবি তুলে ধরতে হবে। শিক্ষাদপ্তর, পর্ষদ ও সংসদ এর বহু কাজ কম্পিউটার নির্ভরশীল হওয়ায় করণিকদের ভূমিকা যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ করা হবে।
আগামী দিনে আরও শক্তিশালী হয়ে উঠবে সংগঠন এই আশা রেখে সভা শেষ হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহঃ রেজওয়ান ফিরদৌস, সম্পাদক কৃষ্ণেন্দু ঘোষ সহ আরও অনেকে।
ওয়েস্ট বেঙ্গল স্কুল ও মাদ্রাসা ক্লার্ক এসোসিয়েশন এর রাজ্য কমিটির সভা….।

More from EducationMore posts in Education »
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- IIT Bhubaneswar hosts First-Ever Global Dharma Studies Conference to Advance Interdisciplinary Research….
- ICSI proposes principle-based approach to address Climate Change….
- Amity University Kolkata hosts Convocation 2025; Over 2000 Graduates Honoured…
- iLEAD Chairman, Pradip Chopra, Delivers Inspirational Online Lecture on “Ethics is Good Business” to Students of Capital University, Ohio…
- Tripura CM Manik Saha inaugurates Techno India University, Tripura, in presence of Chancellor Satyam Roychowdhury….






Be First to Comment