নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে ভারতের খেলা নিয়ে অনেকে সমালোচনায় মুখর। তাদের এই দাবি নস্যাৎ করে দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তার প্রশ্নে ভারতকে দুবাইয়ের মাঠে খেলতে হচ্ছে। সুবিধার কথাটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে যে দেশগুলি ম্যাচ জিততে পারছে না, তারাই এমন কথা বলছে। শুক্রবার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে কলকাতায় এসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। বেঙ্গসরকার মনে করেন, যে উইকেটেই খেলা হোক না কেন, তা দু’দলের জন্যই ভাবা হয়ে থাকে।
যে দল ভালো খেলবে তারাই জিতবে, এতে নতুনত্ব কী আছে?
বেঙ্গসরকার আরও বলেন, প্রথম ১০ ওভারে যে দল বড়
রান করতে পারবে, তারা কিন্তু জেতার অঙ্কে এগিয়ে থাকবে।
এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি,ঋদ্ধিমান সাহা, মন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র অতীন ঘোষ ও মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত।
এম এল এ কাপে এসে বিরাট কোহলিকে সেরা বললেন- দিলীপ বেঙ্গসরকার…।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment