শিখা দেব : কলকাতা, ১৯ জুলাই ২০২৪। ডার্বি ম্যাচের পরের খেলায় ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করেছিল কাস্টমসের সঙ্গে ড্র করে। কিন্তু শুক্রবারের ঘরের মাঠে দারুন ফুটবল খেলে ইস্টবেঙ্গল ৬-০ গোলে হারিয়ে দিল পুলিশ এ সি দলকে। লাল হলুদের আক্রমণ প্রতিরোধ করতে কোনও ব্যারিকেড তৈরি করতে পারে নি পুলিশ। আক্রমণের ঝড়ে পুলিশের রক্ষণভাগ এলোমেলো হয়ে যায়। খেলার ১৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করেন সায়ন ব্যানার্জী। সায়ন এদিন প্রথম থেকেই খেলেছেন। ৪১ মিনিটে লাল হলুদের দ্বিতীয় গোলটি আসে পি ভি বিষ্ণুর পা থেকে।
দ্বিতীয় পর্বে বৃষ্টি ভেজা আরও বেশি উজ্জীবিত ফুটবল খেলতে থাকেন লাল হলুদ দলের ফুটবলাররা। ৬৪ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন শ্যামল বেসরা। ৬৭ ও ৭২ মিনিটে পর পর দুটি গোল করেন জেসন টি কে। হালকা চালে খেলে ৮৪ মিনিটে গোল পেয়ে যান আমন সি কে। এদিন মাঠে প্রচুর সমর্থক আসেন। খেলা দেখেছেন সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি খেলা দেখে খুশি।
একটু ছন্দে ফিরতেই লাল হলুদ বড় ব্যবধানে হারালো পুলিশকে…।

More from InternationalMore posts in International »
- ইংল্যান্ডকে বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত….।
- উত্তর কলকাতার বাগবাজারে শুরু হল ১২ তম শ্রীচৈতন্য জন্মোৎসব, ভক্তি ও দর্শনের মিলনমেলা….।
- প্রত্যাবর্তন… The Homecoming….।
- বই মেলায় চিকিৎসক অমিতাভ ভট্টাচার্যের “১০টি অণু নাটক” এবং “ঘুরে বেড়াই দেশ-বিদেশে” বই দুটি প্রকাশিত হল….।
- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপনা করছে বিশেষ “ গ্লিটারিয়া বার্ষিক অফার ২০২৬”….।
- মন্মথপুরে স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম আবির্ভাব দিবস উপলক্ষে প্রণবানন্দের বেশে ছাত্রছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা….।
More from SportMore posts in Sport »
- ইংল্যান্ডকে বধ করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত….।
- WB Wrestling Association will organize KIDS WRESTLING CHAMPIONSHIP 2026….
- Madurdaha School Celebrates Holistic Education with Sports and Culture at SATTA ULLAS 26….
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- ডিকেএস পরিচালিত আইটিএস জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ….।
- YSCE Kolkata Pavillion Club Secures Dominant Victory in CAB Ambar Roy Under-15 Tournament….











Be First to Comment