স্টাফ রিপোর্টার : কলকাতা, ৩০ জানুয়ারি, ২০২৫। কলকাতা সহ সল্টলেক মিলিয়ে প্রায় ৩০ টি স্কুল নিয়ে এই প্রথমবার কলকাতা শহরে ইন্টার স্কুল স্পোর্টস কার্নিভাল আয়োজন করল অ্যাকোলেড স্পোর্টস। অনুর্ধ ১০, অনুর্ধ ১৪ মোট পাঁচটা ক্যাটাগরিতে ৯০০ জন ছাত্র ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়।
ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ স্কুলের পড়ুয়ারা। প্রথম দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সদ্য অনুর্ধ্ব ১৫ ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলার মহিলা দলের ক্রিকেটার অদ্রিজা সরকার সহ অন্যান্যরা। ২৫শে জানুয়ারি টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন শ্রী অভিষেক ডালমিয়া, উপস্থিত ছিলেন যুগ্ম সচিব শ্রী দেবব্রত দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ১৪ বছরের নিচে মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে মডার্ন হাই ইন্টারন্যাশনাল স্কুল। অনূর্ধ্ব ১০ ক্রিকেট এবং ফুটবল এই দুই বিভাগে চ্যাম্পিয়ন হয় ডন বসকো পার্ক সার্কাস। ক্ষুদে ফুটবলার আর ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলে দেন আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার শ্রী অভিষেক ডালমিয়া।
ইন্টার স্কুল স্পোর্টস কার্নিভাল আয়োজন করল অ্যাকোলেড স্পোর্টস….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment