শিখা দেব : কলকাতা, ৫ মার্চ, ২০২৪। রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে শুরু হচ্ছে বয়স ভিত্তিক আন্ত:জেলা ফুটবল প্রতিযোগিতা ১৪ মার্চ থেকে। সাংবাদিক বৈঠকে আই এফ এ – র সভাপতি অজিত ব্যানার্জি জানান, এবারে চব্বিশটি জেলাকে নিয়ে আটটি গ্রুপে খেলা হবে। খেলা হবে আটটি ভেন্যুতে। অনূর্ধ্ব ১৭ ও ১৪ বছর বয়সীদের এই ফুটবল প্রতিযোগিতা । মূল লক্ষ্য জেলার ফুটবলারদের তুলে আনা। প্রথমে ১৭ বছর বয়সীদের খেলা শুরু হচ্ছে।
সচিব অনির্বাণ দত্ত বলেন, বয়সের কারচুপি ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রথম খেলোয়াড়দের বায়োমেট্রিক চালু হচ্ছে। প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করবেন প্রাক্তন ফুটবলাররা। প্রতি ম্যাচে থাকবে সেরা খেলোয়াড়দের পুরস্কার। সচিব আরও বলেন, গ্রুপের সেরা আটটি দলকে নিয়ে নকআউট পর্যায়ের খেলা হবে। সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কলকাতায়। চ্যাম্পিয়ন দল পাবে এক লক্ষ টাকা আর রানার্স আপ দল পাবে ৬০ হাজার টাকা।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস ও বিশ্বজিৎ ভাদুড়ি, দেবব্রত সাহা, সহ সচিব সুফল গিরি, নজরুল ইসলাম ও রাকেশ ঝা।
আন্ত:জেলা ফুটবল ১৪ মার্চ থেকে শুরু বালুরঘাটে….।

More from GeneralMore posts in General »
- গুডস শেড শ্রমিকদের দাবিতে দেশজুড়ে ডিআরএম অফিসে ডেপুটেশন….।
- সর্বভারতীয় আয়কর আধিকারিকদের সংগঠনের শীর্ষপদে এবার নির্বাচিত হলেন বাংলার নেতৃত্ব….,.।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নতুন পথে বাংলাদেশ….?
- শিবরাত্রিতে পরম বৈষ্ণব রূপে শিবের আরাধনা, বাগবাজার গৌড়ীয় মঠে বিশেষ পূজা ও হরিনাম সংকীর্তন….।
- বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-এর মন্তব্যের প্রতিবাদে সরব মাদ্রাসা শিক্ষক-শিক্ষাকর্মী সমিতি….।
- বাংলাদেশে বাঙালি সংস্কৃতিই চলবে….।






Be First to Comment